25%

ছাড়

স্বদেশ হাসে লাল সবুজে

৳250 ৳187

0.00/5 See Reviews

প্রোডাক্ট কোড : P1376

Brand : N/A

- +

Available Stock : 50

Inside Dhaka
Outside Dhaka

বিস্তারিত

‘স্বদেশ হাসে লাল সবুজে’ ছড়াগ্রন্থটি ছন্দ ও বিষয় বৈচিত্র্যে অনন্য। এটির সহজ—সরল শব্দচয়ন ও উপমা পাঠককে আকৃষ্ট করতে সক্ষম হবে বলে মনে করি। ছড়াকার তাছাদ্দুক হোসেন তার প্রতিটি ছড়ায় অতীত ও বর্তমানের মধ্যে সেতুবন্ধনের চেষ্টা করেছেন। বিশেষ করে গ্রামীণ পটভূমি, বাংলার রূপবৈচিত্র্য তার লেখায় মূর্ত হয়ে উঠেছে। নিচের উদ্ধৃতাংশে তার সত্যতা পাই আমরা। 

“বটের ছায়া বাঁশের বাঁশি পাড়াগাঁয়ের পথ

আমায় ডাকে মিষ্টি বোলে হাওয়ায় লিখে খত।

হাজার নদী জলের ধারা যেই সুরেতে বয়

সেই আমাকে ঘুম ভাঙানো ভোরের কথা কয়।”

যারা নিজের দেশ—মাটি ও মানুষের কথা মনে রাখে না তাদেরকে ছড়াকার বিদ্রƒপ করেছেন যথেষ্ট দৃঢ়তা নিয়ে। তিনি বলেছেন :

“তোমার ছেলে বাংলা জানে

ভালো?

বাংলাবাতি জ্বালায় বাংলা 

আলো?

সেই আলোতে বাংলাভাষী

কত্তটা পথ চলে?

না, না, ওটা কয় না ছেলে

ম্লেচ্ছ ভাষা বলে!”

সহজ সাবলীল লেখা এই ছড়াগ্রন্থটি পাঠকের মনে জায়গা করে নিতে পারবে বলে আশাবাদী আমি।


প্রকাশক



Reviews (0)

Get specific details about this product from customers who own it.

This product has no reviews yet. Be the first one to write a review.